বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৭.৫১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৭.০৯ শতাংশ। আর ৩০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.২৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৩.৬৬ শতাংশ, আরএকে সিরামিকের ৩.৩০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩.২৮ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.২৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৩.২৩ শতাংশ দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *