রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

এম.এল ডাইংয়ের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানির মধ্যে ৩০৬টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৩ অক্টোবর) এম.এল ডাইংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা বা ১২ দশমিক ০৪ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বারাকা পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ৪১ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যালস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, হাক্কানি পাল্প, রহিম টেক্সটাইল, রহিমা ফুড, বঙ্গজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *