শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
এক্সক্লুসিভ

এলপিজি উৎপাদনে অতিরিক্ত ভ্যাট মওকুফ, নতুন সিদ্ধান্তে সুখবর

এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) উৎপাদন পর্যায়ে সাড়ে ৭ শতাংশ অতিরিক্ত ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই সিদ্ধান্তে এলপিজি উৎপাদন সহজতর হবে এবং ব্যবহারকারীদের জন্য এটি আরও সাশ্রয়ী হয়ে উঠবে।

এনবিআর জানায়, বর্তমানে এলপিজি ব্যবহার হচ্ছে বাসাবাড়ির রান্না, অটোগ্যাস স্টেশনে যানবাহনের জ্বালানি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে। প্রাকৃতিক গ্যাসের সরবরাহ সংকটের কারণে শিল্পকারখানায় এলপিজির চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে এলপিজি উৎপাদন ও ব্যবহারকে সহজতর করার লক্ষ্যে এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

এ আদেশ ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *