শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
কোম্পানি সংবাদ

এসিআই ফর্মুলেশনসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই ফরমুলেশন (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬- সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৭ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৬ টাকা ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮১ টাকা ২৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *