ওয়ালটন দুই প্রান্তিকে মুনাফা করেছে ৩০৪ কোটি টাকা
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০২৪) ৩০৪ কোটি ৪৭ লাখ টাকা মুনাফা করেছে।
চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪৩তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্যমতে, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বাণিজ্য অস্থিরতা, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি ইত্যাদি কারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল হয়ে পড়ে। অধিকন্তু, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের ব্যাপক মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী মুদ্রার অবমূল্যায়নের ফলে কাঁচামালের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে।
সেইসঙ্গে উচ্চ মুদ্রাস্ফীতি হারের প্রভাব পড়েছে কোম্পানির পরিচালন ব্যয়ের উপর। এছাড়াও ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪ এর আওতায় রেফ্রিজারেটর সরবরাহ পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করার পাশাপাশি এয়ার কন্ডিশনারের উপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।
এই সার্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের প্রতিফলন হিসেবে চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে বিক্রয়ের বিপরীতে কোম্পানির নিট প্রফিট মার্জিন আগের বছরের একই সময়ের ১৪ দশমিক ৩৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৯৬ শতাংশ হয়েছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনও পূর্ববর্তী বছরের একই সময়ের ২২ দশমিক ১৭ শতাংশ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে।
এদিকে আলোচ্য সময়ে (জুলাই-ডিসেম্বর’২০২৪) নিট রেভিনিউ এর বিপরীতে আর্থিক ব্যয়ের শতকরা হার পূববর্তী বছরের একই সময়ের ৭ দশমিক ৫১ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৭৩ শতাংশ হয়েছে। এরই প্রেক্ষিতে চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর’২০২৪ পর্যন্ত সমাপ্ত সময়ে ওয়ালটনের কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৪ কোটি ৪৭ লাখ টাকায়। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩৪০ কোটি ৩৫ লাখ টাকা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে ৪ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১১ টাকা ২৪ পয়সা।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ টাকা ৯৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২৭ টাকা ১৬ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬৪ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়ন পরবর্তী
