মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

কাট্টালি টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কাট্টালি টেক্সটাইল ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থববছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয় ৮৪ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৩২ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয় ১৫ টাকা ০২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
এদিকে কোম্পানিটি ৩০ জুন, ২০২২ ও ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করে।
৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ১৭ পয়সা। ৩০ জুন ২০২২ তারিখ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয় ১৬ টাকা ১৮ পয়সায়।
৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ৩২ পয়সা। ৩০ জুন ২০২৩ তারিখ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয় ১৫ টাকা ৮৬ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *