রোববার দর বাড়ার সেরা ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই এ্যালুমিনিয়ামের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৬ শতাংশ।
আর ২৮ টাকা ৯০ পয়সা বা ৬.০৩ শতাংশ দর বেড়ে পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কহিনুর কেমিক্যাল।
এদিন ডিএসইতে দর বাড়ার সেরায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কেএন্ডকিউ, রূপালী লাইফ ইন্সুরেন্স, দেশবন্ধু পলিমার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, দেশ জেনারেল ইন্সুরেন্স, সোনালী আঁশ এবং প্রাইম ব্যাংক পিএলসি।
