রোববার দর কমেছে সেরা ১০ শেয়ার
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২১ জানুয়ারি) দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর কমার সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর কমার সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর কমেছে ৭ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ।
আর ২ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
এদিন ডিএসইতে দর কমার সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, নূরানী ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট এবং তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি
