বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩০ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- ডিবিএইচ ফাইন্যান্স, বেক্সিমকো এবং দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১৯ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০.১১ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ডিবিএইচ ফাইন্যান্সের ৫ কোটি ৬৩ লাখ, বেক্সিমকোর ৩ কোটি ৭০ লাখ ৭৪ হাজার এবং দেশবন্ধু পলিমারের ২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্ল রিসোর্টের ২ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ১০ লাখ ৮৩ হাজার, ইন্দো বাংলা ফার্মার ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯৯ লাখ, ওরিয়ন ফার্মার ৯৭ লাখ ১৫ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ এবং বিকন ফার্মার ৮৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *