কৃষিবিদ সীডের বোর্ড সভা ১৮ই সেপ্টেম্বর বিকাল চারটায় তারিখ ঘোষণা
পুঁজিবাজার প্রেস ডেস্কঃ বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ সীড লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় পর্যালোচনা এবং প্রকাশ করা হবে। গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
