রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
বীমা

খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০টি সেক্টরে মোট ৪০৩টি কোম্পানি লেনদেন করেছে। এর মধ্যে খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে সাধারণ বীমা খাত। তালিকায় জীবন বীমা খাতের অবদানও আশাব্যঞ্জক। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান সাধারণ বীমা খাতের। এছাড়া জীবন বীমা ও খাদ্য খাতে ১২ শতাংশ লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা আইটি খাত লেনদেনে ১০ শতাংশ অবদান রেখেছে।

তালিকায় থাকা অন্যান্য খাতের মধ্যে পাট ও প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৫ শতাংশ, সিমেন্ট, বিবিধ খাতে ৩ শতাংশ, জ্বালানি ও বিদ্যুৎ, অর্থ ও ভ্রমণ খাতে ২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *