শনিবার, আগস্ট ২২, ২০২৬
এক্সক্লুসিভ

চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক এবং আমরা নেটওয়ার্ক।

আগামী ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় আমরা নেটওয়ার্কের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত সভা কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর’২৫), দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর’২৫) এবং তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৬) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

এদিকে, আগামী ২৯ আগস্ট বিকাল ৩টায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *