রবিবার, মে ১৭, ২০২৬
আজকের সংবাদ

চলতি সপ্তাহে আসছে ৩ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

pujibazarpress.com. প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি।

এর মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে ন্যাশনাল টি কোম্পানি।

এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটাল। পাশাপাশি ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে এই দুই কোম্পানি। এছাড়া, একই সময়ের প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে রূপালী ব্যাংক।

নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

১৭ মে

দুপুর সোয়া ২টায় : রূপালী ব্যাংক বোর্ড সভা।

১৯ মে

বিকাল ৩টায় : ইউনিয়ন ক্যাপিটালের বোর্ড সভা।

২০ মে

বিকাল ৩টায় : দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।

বিকাল সোয়া ৪টায় : ন্যাশনাল টি কোম্পানির বোর্ড সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *