চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
চলতি সপ্তাহে (০২-০৬ আগস্ট’২৬) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৪ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৪ কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৪ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইউসিবি এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
০২ আগস্ট
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন বেক্সিমকো ফার্মা ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। ৩০ জুন, ২০২৫ জন্য সমাপ্ত বছরের জন্য বেক্সিমকো ফার্মা ৪৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
০৪ আগস্ট
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন ইউসিবির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এর আগে ৮ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত ঘোষণার ধারাবাহিকতায় তালিকাভুক্ত ব্যাংকটি রাইট শেয়ার ইস্যুর বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাসেল-৩ মূলধন পর্যাপ্ততা কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করাই এই রাইট শেয়ার ইস্যুর মূল উদ্দেশ্য।
এ লক্ষ্যে ব্যাংকটি ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহের জন্য রাইট শেয়ার ইস্যু করবে।
রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ার ১০ টাকা। এ ইস্যুর আওতায় ব্যাংকটি ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার ইস্যু করবে।
এছাড়া, রাইট শেয়ারের সাবস্ক্রিপশন শুরু হবে ২৩ আগস্ট, ২০২৬ এবং সাবস্ক্রিপশন গ্রহণ শেষ হবে ২০ সেপ্টেম্বর, ২০২৬। ০৬ আগস্ট
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
