মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
আজকের সংবাদ

জিল বাংলা সুগারের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে (ডিএসই-সিএসই)

শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বাড়ায় জিল বাংলা সুগারের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ। কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক আচরণ স্টক এক্সচেঞ্জের নজরে আসে।
এরই ধরাবাহিকতায় মঙ্গলবার (০৭ জুলাই) সকালে কোম্পানিটির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে এ বিষয়টি ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনের অবশিষ্ট সময়ের জন্য জিল বাংলা সুগারের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *