‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নাভানা সিএনজি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেডের শেয়ার ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) প্রদান করেছে। এর ফলে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে কোম্পানিটির শেয়ার ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবস কোম্পানিটির শেয়ার কেনার জন্য কোনো ঋণ সুবিধা (মার্জিন লোন) দিতে পারবে না ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো।
