ডিএসইতে দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩১২ টাকা ১০ পয়সা বা ১৬.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৭ টাকায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৬.৭২ শতাংশ, দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
আর ৫০ পয়সা বা ৫.৬৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ৮ টাকা ৩০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড সিরামিকস ৪.৮৯ শতাংশ, ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৬২ শতাংশ,হ্ব ওয়েল টেক্সটাইলস ৪.৬০ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্ ৪.৪৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৪.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ৩.৫৭ শতাংশ ও আমরা টেকনোলজিস ৩.৫৫ শতাংশ কমেছে।
