সোমবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার তালিকা
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৫ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৪১ লাখ ৭১ হাজার টাকার।
১৮ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, জেমিনি সি ফুড, ক্রিস্টাল ইন্সুরেন্স, প্রভাতী ইন্সুরেন্স, কর্ণফূলী ইন্সুরেন্স, সোনালী পেপার এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।
