রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার তালিকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮২টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮.৯৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আর ৬.২১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- কর্ণফূলী ইন্সুরেন্স, খুলনা প্রিন্টিং, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স এবং প্রভাতী ইন্সুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *