সোমবার, এপ্রিল ২০, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে পিপলস ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ইউনিট দর ৪.৫১ শতাংশ দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.৫৭ শতাংশ, আইসিবি সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫১ শতাংশ, এক্সিম ব্যাংকের ২.৬৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ২.৫২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ২.৩৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২.১৩ শতাংশ, ইউসিবির ২.০০ শতাংশ, রহিমা ফুডের ১.২৫ শতাংশ ও মেঘনা ইন্স্যুরেন্সের ১.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *