কোনো লভ্যাংশ ঘোষণা করেনি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২১-২০২৩ সমাপ্ত তিন আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের শেষে, কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩ টাকা ৭৮ পয়সা।
আলোচনাকালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে (এনএভি) ছিল ১৯ টাকা ৯৯ পয়সা।
হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরবর্তীতে জানানো হবে।
