× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৬৬টি কোম্পানির মধ্যে ১৩৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৮ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনারেশন নেক্সট ফ্যাশনস, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস, কে এন্ড কিউ (বাংলাদেশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস্‌, তসরিফা ইন্ডান্ট্রিজ, মুন্নু ফেব্রিকস এবং বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *