বিদায়ী সপ্তাহে পাঁচ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে ফিরেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের পাঁচ কোম্পানির শেয়ার বিদায়ী সপ্তাহে ফ্লোর প্রাইজে ফিরেছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর, মেঘনা কনডেন্সড মিল্ক, সিএপিএম আইবিবিএল ফান্ড, আফতাব অটোস এবং এমজেএল বাংলাদেশ লিমিটেড। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসেই লেনদেন হলেও সপ্তাহ শেষে ফ্লোর প্রাইসে ফিরে আসে।
কোম্পানিগুলোর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭৫০ টাকা ১০ পয়সায়, মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার ২৮ টাকা ৬০ পয়সায়, সিএপিএম আইবিবিএল ফান্ড ইউনিট ৯ টাকা ৯০ পয়সায়, আফতাব অটোসের শেয়ার ২৪ টাকা ৫০ পয়সায়। বাংলাদেশের শেয়ার ৮৬ টাকা ৭০ পয়সায়।
