বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা বিএসআরএম স্টিলসের
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড (৩০ জুন, ২০২৩) সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের ২৫ শতাংশ বা শেয়ার প্রতি ২.৫০ টাকা নগদ লভ্যাংশ দেবে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯ টাকা ৭৬ পয়সা। আগের বছর আয় ছিল শেয়ার প্রতি ১০ টাকা ৩৪ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১৪০ টাকা ৪৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
