× Pujibazarpress - Follow Us
রবিবার, নভেম্বর ২২, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে দেশ গার্মেন্টসের।

 

 

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৯০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩০ টাকা ৯০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো ডাইংয়ের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ১০.০০ শতাংশ, দাঁড়িয়েছে ১২ টাকা ১০ পয়সায়।

আর ৫ টাকা বা ৯.৮৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে হোয়াওয়েল টেক্সটাইল, দিনশেষে যার দর দাঁড়ায় ৫৫ টাকা ৮০ পয়সায়।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকস ৯.৮৩ শতাংশ, পূবালী ব্যাংক ৯.৬২ শতাংশ, শেফার্ড ৯.০৯ শতাংশ, সায়হাম টেক্সটাইল মিলস্‌ ৮.৭৪ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেক ৬.৬৭ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৬.৬৭ শতাংশ ও অ্যাকমি পেস্টিসাইডস ৬.৫৩ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *