বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

পুঁজিবাজারে লেনদেনের সেরা ৫ শেয়ার

পুঁজিবাজার লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ৫ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো-সী পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্সুরেন্স ও এমারেন্ড ওয়েল লিমিটেড।
বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষ তালিকায় ছিল সী পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, লাফার্জহোলসিম, জেমিনি সী ফুড, দেশবন্ধু পলিমার, বাংলাদেশ শিপিং কর্পোরেশেন, রিপাবলিক ইন্সুরেন্স, ইউনিয়ন ইন্সুরেন্স, এমারেন্ড ওয়েল ও সোনালী আঁশ লিমিটেড।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় ছিল ইসলামী ব্যাংক, সী পার্ল রিসোর্ট, ব্যাংক এশিয়া, ফু-ওয়াং ফুড, এমারেন্ড ওয়েল, পাওয়ারগ্রীড, দেশবন্ধু পলিমার, ওয়ান্ডার ল্যান্ড টয়েজ, ইবনে সিনা ও রিপাবলিক ইন্সুরেন্স লিমিটেড।
এতে দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে উভয় বাজারে লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে সী পার্ল রিসোর্ট, ফু-ওয়াং ফুড, দেশবন্ধু পলিমার, রিপাবলিক ইন্সুরেন্স ও এমারেন্ড ওয়েল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *