সূচকের পতনে চলছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা শেষে বেলা ১২টা ০৬ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪৬ কমে ৫ হাজার ৮৮৯ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩ দশমিক ৪৩পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ২০৪ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৬২৩ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টির শেয়ারদর বেড়েছে, ১৪৭টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে
