বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১৩.৫২ শতাংশ

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পুঁজিবাজার প্রাণ ফিরে পেয়েছে। ফলে দীর্ঘ মন্দা কাটিয়ে বর্তমান পুঁজিবাজার ডানা মেলে বাধাহীন গতিতে ছুটে চলছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৮ আগস্ট) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১৩ দশমিক ৫২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০ দশমিক০৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১১ দশমিক ৪২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১ দশমিক ৩৬ পয়েন্ট বা ১৩ দশমিক ৫২ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৮ জুলাই থেকে ১ আগস্ট) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.০৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৩২ পয়েন্ট বা ৩.৩২ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে ব্যাংক খাতে ৬.৩১ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৯.৩২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.১০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৩.৩৬ পয়েন্টে, পাট খাতে ১৩.৯৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.২৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৪.৭৮ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১৫.২৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৫.৬৩ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬.১৬ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৬.৭২ পয়েন্টে, আর্থিক খাতে ১৭.৩৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৭.৯০ পয়েন্ট, আইটি খাতে ২০.৪৬ পয়েন্টে, ট্যনারি খাতে ২০.৮৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২২.৪৮ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ৩০.২৭ পয়েন্টে, বিবিধ খাতে ৩০.৯৭ পয়েন্টে ও সিরামিক খাতে ১৩৭.১৫ পয়েন্টে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *