বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

লুব-রেফের আয় কমেছে ৮১ শতাংশ

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।

সোমবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। যেখানে আগের বছর একই সময়ে ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় কমেছে ৮১ দশমিক ৪৫ শতাংশ।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৪৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *