বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটির ১৯৯ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৯ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকার।

১৬৭ কোটি ৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস্‌, মালেক স্পিনিং মিলস্‌, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম কটন মিলস, আইপিডিসি ফাইন্যান্স, সামিট এলায়েন্স পোর্ট এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *