বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস্‌ পিএলসির ৩৪ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৫৫ লাখ ৪১ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৮৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসআরএম স্টিলস, সায়হাম টেক্সটাইল, শাইনপুকুর সিরামিক্স, এনভয় টেক্সটাইলস, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, রানার অটোমোবাইলস পিএলসি এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *