বাংলাদেশ অটোকাসের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ অটোকাস লিমিটেড চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ পয়সা।
এদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৪৭ পয়সা।
