মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

নগদ লভ্যাংশ দেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সমাপ্ত হিসাববছরে (৩০ জুন ২০২২) বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার (২৬ জুন) কোম্পানির পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট বার্ষিক সাধারণ সভা করবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই।

এর আগে ২০২১ সালে বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *