ডিএসইতে সপ্তাহের দরপতনে শীর্ষে মীর আক্তার
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৫-২৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে মীর আক্তার হোসাইন লিমিটেডের।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৯.০৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫ টাকায়।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল।
আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৭ টাকা ৪০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৪.৮৬ শতাংশ।
পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন)।
আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪৭ টাকা ২০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪০ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৪.৬২ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) ১৪.৫৬ শতাংশ (১০ টাকা ৩০ পয়সা থেকে ৮ টাকা ৮০ পয়সা), সিঙ্গার বাংলাদেশের ১২.০৬ শতাংশ (৭৬ টাকা ৩০ পয়সা থেকে ৬৭ টাকা ১০ পয়সা), আনলিমা ইয়ার্নের ১১.৪৬ শতাংশ (৩১ টাকা ৪০ পয়সা থেকে ২৭ টাকা ৮০ পয়সা), কে অ্যান্ড কিউয়ের ১১.৩৩ শতাংশ (৪০৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৬৩ টাকা), ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ১১.০৮ শতাংশ (৩৭ টাকা থেকে ৩২ টাকা ৯০ পয়সা), আইসিবি সোনালী ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০.৪৭ শতাংশ (৮ টাকা ৬০ পয়সা থেকে ৭ টাকা ৭০ পয়সা) এবং দেশবন্ধু পলিমারের ১০.৪২ শতাংশ (১৪ টাকা ৪০ পয়সা থেকে ১২ টাকা ৯০ পয়সা)।
