রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১১৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইউনিলিভার কনজ্যুমার, বার্জার পেইন্টস, রেকিট বেনকিজার, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৯৩ কোটি ৩৩ লাখ টাকারও বেশি।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিলিভার কনজ্যুমারের। এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বার্জার পেইন্টসের ১২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ১১ কোটি ৬৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে রেকিট বেনকিজার।

অন্য দুইটি কোম্পানির মধ্যে- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা এবং এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেডের ৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *