× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৮ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ গত কার্যদিবস থেকে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০০ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮১৯ কোটি ৯০ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ১১৯ কোটি ১৭ লাখ টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৯৩৯ কোটি ০৭ লাখ টাকা।

আজ দিনভর ডিএসইতে ৩৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯ টির, কমেছে ১৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *