বুধবার, জুলাই ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

ডিএসইর অফিস সময় পরিবর্তন

সরকারের নতুন নির্দেশনার সাথে মিল রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তার অফিস সময়ে পরিবর্তন এনেছে। ডিএসই সূত্র এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচিতে অফিস চলছে ডিএসই।

এর আগে, গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ১৯ জুন থেকে দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে।

প্রজ্ঞাপন অনুসারে, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হলো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এছাড়া বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে যোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি। আগের মতোই শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সে সময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *