পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন তার ছেলে আসিফ নিজামুদ্দিনকে ২ কোটি ১৪ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন
পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের পরিচালক এস এম আবু মহসিন তার ছেলে আসিফ নিজামুদ্দিনকে ২ কোটি ১৪ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এস এম আবু মহসিনের ছেলে সৈয়দ আসিফ নিজামুদ্দিন এনসিসি ব্যাংকের একজন সাধারণ শেয়ারহোল্ডার।
স্টক এক্সচেঞ্জের বাইরে উপহার হিসেবে আলোচিত শেয়ার তার নামে স্থানান্তর করা হবে।
