বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

পর্ষদ সভার তারিখ জানালো ২৭শে জুন ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৭ জুন বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *