রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

ঢাকা ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরেক ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (০২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা, যা আগের বছর ২ টাকা ৮৪ পয়সা ছিল।Stock market education
আগামী ৭ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *