মঙ্গলবার, জুন ৯, ২০২৬
আজকের সংবাদ

তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির—গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি এবং যমুনা ব্যাংক পিএলসির সর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবি’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৫’ নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির জন্য ‘ডেভেলপিং’ (Developing) আউটলুক প্রদান করা হয়েছে।
এই রেটিং নির্ধারণের ক্ষেত্রে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
অন্যদিকে, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লেইম পেইং অ্যাবিলিটি (সিপিএ) রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১ (ST-1)’ নির্ধারণ করেছে আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। প্রতিষ্ঠানটির আউটলুক ‘স্ট্যাবল’ (Stable) রাখা হয়েছে।
রেটিং প্রদানের ক্ষেত্রে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনা করা হয়েছে।
এদিকে, যমুনা ব্যাংক পিএলসি-এর সার্ভেইলেন্স রেটিং পুনর্বহাল করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ব্যাংকটির দীর্ঘমেয়াদি রেটিং ‘এএ১ (AA1)’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-১’ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে ব্যাংকটির আউটলুক ‘স্ট্যাবল’ (Stable) রয়েছে।
এই রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট রেটিং এজেন্সিগুলো আর্থিক সক্ষমতা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রম এবং অন্যান্য প্রাসঙ্গিক সূচক পর্যালোচনার ভিত্তিতে এসব রেটিং নির্ধারণ করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *