মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
আজকের সংবাদ

তিন কোম্পানির লেনদেন স্থগিত করা হলো ‘

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক বাড়ায় লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ। কোম্পানি ৩টি হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানি ৩টির শেয়ারের অস্বাভাবিক আচরণ স্টক এক্সচেঞ্জের নজরে আসে।
এরই ধরাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) সকালে কোম্পানি ৩টির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *