রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৭৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৫ জানুয়ারি) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা বা ৯ দশমিক ৪৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২০ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৬৮ শতাংশ। আর ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ৮২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী ব্যাংক পিএলসি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স এবং এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *