শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ৩২৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (২৭ নভেম্বর) সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মুন্নু ফেব্রিকস।
বুধবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো, ডমিনেজ স্টিল, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সাইফ পাওয়ার, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার এবং কপারটেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *