দর বৃদ্ধির কারণ জানে না মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ৫ জুলাই কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠান
ডিএসই নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে
