বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে ২৬২ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে সর্বোচ্চ ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *