বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

দ্বিতীয় কার্যদিবসে ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৮০টি কোম্পানির মোট ৩৫ কোটি ৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে , ব্লকে সর্বচ্চো অ্যামারেল্ড অয়েলের ৭ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার, দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের ২ কোটি ৭৩ লাখ ২৭ হাজার এবং তৃতীয় স্থানে বেক্সিমকোর ২ কোটি ২৮ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার, আলহাজ টেক্সটাইলের ৯৭ লাখ ৬০ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৮৮ লাখ ৪৪ হাজার, খান ব্রাদার্সের ৮৭ লাখ, সোনালী পেপারের ৮২ লাখ ৫৭ হাজার এবং সিলভা ফার্মার ৭৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *