রবিবার, জুলাই ১৯, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে

সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ৬৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) কোম্পানির আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ১ টাকা ২৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২২ টাকা ০৭ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *