মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তসরিফা নিটওয়ার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর ইউনিট দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে জিল বাংলা সুগার মিলস্‌ ৯.৪৯ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড ৯.৩০ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ৯.১৩ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান ৮.৮৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৮.৫৭ শতাংশ এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ৭.৮৯ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *