সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে দুই কোম্পানি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ১৮০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি- ফু-ওয়াং সিরামিক এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৬ অক্টোবর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ফু-ওয়াং সিরামিক এবং ফু-ওয়াং ফুডের সমান ৯ দশমিক ৮৩ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- আরডি ফুড, দেশবন্ধু পলিমার, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, নাভানা ফার্মা, মেট্রো স্পিনিং, ডমিনেজ স্টিল, সিএন্ডএ টেক্সটাইল এবং মাইডাস ফাইন্যান্সিং পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *